মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা কমানো, বিচারপ্রার্থীদের ভোগান্তি হ্রাস এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব পিপল ইনভলভড ইন লিটিগেশন্স—অ্যাপিল এর উদ্যোগে আইন ও বিচারব্যবস্থা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে অভিজ্ঞতা মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভিপতিত্ব করেন বিশিষ্ট আইনবিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন সচিব ও সচিব মর্যাদার আইন কমিশনের পরামর্শক এ কে মোহাম্মদ হোসেন।
মতবিনিময়ে মামলা পরিচালনার বাস্তব সমস্যা, বিচারপ্রার্থীদের অধিকার, ন্যায়বিচারে প্রবেশাধিকার, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং আইনগত সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন আইন বিষয়ক লেকচার সিরিজ—১ এর রিসোর্স পার্সন, সাবেক পাবলিক প্রসিকিউটর, লেখক, প্রাবন্ধিক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর।
অভিজ্ঞতা বিনিময়ের আলোচনায় তিনি মামলা পরিচালনার বাস্তব সমস্যা, বিচারপ্রার্থীদের অধিকার, ন্যায়বিচারে প্রবেশাধিকার, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণ, আইনগত সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং বিরোধ নিষ্পত্তির বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি মধ্যস্থতা, সালিশ, সমঝোতা ও মীমাংসাসহ বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর ব্যবহার নিয়ে মতামত তুলে ধরা হয়।
এদিকে অ্যাপিলের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যে সংবিধান বিশেষজ্ঞ এ কে মোহাম্মদ হোসেন আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা, দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা জোরদার করার কথা ব্যক্ত করেন।
এছাড়া গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং নীতিগত আলোচনার মাধ্যমে বিচারব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নেরও কথা জানান তিনি।
অ্যাপিলের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী, অ্যাডভোকেট নুর মোহাম্মদ এর প্রাণবন্ত সঞ্চালনায় এসময় অ্যাপিলের সহ সভাপতি মোজাহেরুল হক, সহ সভাপতি, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, সিনিয়র আইনজীবি আব্দুল কাইয়ুম, অ্যাপিলের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মাবুদ রাজন সহ সিনিয়ির আইনজীবি, জুনিয়র আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবি, আইন শিক্ষার্থী, মামলা—মোকদ্দমায় জড়িত ব্যক্তিবর্গসহ নানা পেশাজীবী শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
মতামত