মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৯ অক্টোবর) সকাল এগারোটায় স্থানীয় নৈনারপার বাজারস্থ আলহাজ্ব মহরম আলী কমিউনিটি সেন্টারে এ কৃষি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।
কৃষক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নওশাদ মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ্,বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া। সমাবেশে আব্দুল হাই চৌধুরীকে সভাপতি ও কৃষক আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কৃষি সমাবেশে অধ্যাপক আব্দুল মান্নান অতিথিদেরকে নিজের রচিত বই উপহার দেন।
মতামত