বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পরিচ্ছন্ন ঝিনাইগাতী, নিরাপদ ঝিনাইগাতী’—ডেঙ্গু প্রতিরোধে অভিযান

শেরপুর ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা।

‘পরিষ্কার রাখি, নিরাপদ থাকি, ঝিনাইগাতী বদলাই’—এই স্লোগান সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’র উদ্যোগে এবং ‘তারুণ্যের ঝিনাইগাতী’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা, উপজেলা প্রকৌশলী অনতু বল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ‘বিউটি অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. পারভেজ এবং ‘তারুণ্যের ঝিনাইগাতী’র কার্যকরী সভাপতি শান্ত শিফাতসহ অন্যরা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা হাসপাতাল চত্বরসহ আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন। এছাড়া হাসপাতালের আশেপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে সচেতনামূলক আলোচনা করা হয়।

আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ জন্য উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও জনসমাগমস্থল পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

ইউএনও মো. আল আমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগে ঝিনাইগাতীকে পরিচ্ছন্ন ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্ন ঝিনাইগাতী, নিরাপদ ঝিনাইগাতী’—ডেঙ্গু প্রতিরোধে অভিযান

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream