বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দৌলতদিয়া পদ্মায় ৯০টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯০টি চায়না দুয়ারী জাল ও ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা সহ সদস্য এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানকালে পদ্মা নদীর মুন্সিবাজার, কুশিহাটা, লঞ্চ টার্মিনালের বিপরীত পয়েন্টসহ নদী ও তীরবর্তী বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০টি চায়না দুয়ারী জাল, যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৭০০ মিটার, এবং ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদী পাড়ে জনসম্মুখে উদ্ধার করা অবৈধ জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্যজীবী, মাছ আহরণকারী ও বরফকল সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দৌলতদিয়া পদ্মায় ৯০টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯০টি চায়না দুয়ারী জাল ও ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা সহ সদস্য এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানকালে পদ্মা নদীর মুন্সিবাজার, কুশিহাটা, লঞ্চ টার্মিনালের বিপরীত পয়েন্টসহ নদী ও তীরবর্তী বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০টি চায়না দুয়ারী জাল, যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৭০০ মিটার, এবং ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদী পাড়ে জনসম্মুখে উদ্ধার করা অবৈধ জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্যজীবী, মাছ আহরণকারী ও বরফকল সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream