বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল সভাটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন,দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়,সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূজা কমিটিগুলোকে সরকারি নির্দেশনা ও নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন,দুর্গাপূজায় মানুষের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবার বিষয়টিও গুরুত্বপূর্ণ। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা,নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী,সদস্য মকসুদ আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু,পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সুজিত রায় এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।

এ ছাড়া সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,পূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার,যানবাহন চলাচল নিয়ন্ত্রণ,বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream