বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইউনিয়ন পরিষদে কর্মকর্তাদের কক্ষ, সেবা পেতে ছুটতে হয় উপজেলা সদরে

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবনে সরকারি কর্মকর্তাদের জন্য কক্ষ বরাদ্দ থাকলেও নিয়মিত সেখানে সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে প্রয়োজনীয় সরকারি সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে উপজেলা সদরে যেতে হচ্ছে।

বিশেষ করে দুর্গম চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দাদের নদীপথ পাড়ি দিয়ে উপজেলা সদরে আসতে হয়। একই ভোগান্তির কথা জানিয়েছেন ধুলিয়া, কেশবপুর, কাছিপাড়া, কালিশুরী, বগা ও আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দারাও।

সম্প্রতি নাজিরপুর ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ কয়েকটি কক্ষ তালাবদ্ধ দেখা যায়। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আক্তার রুমা বলেন, কর্মকর্তারা নিয়মিত পরিষদে বসলে মানুষ হাতের কাছেই সরকারি সেবা পেতেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত ইউনিয়ন পরিষদে যেতে পারছেন না।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইউনিয়ন পরিষদে কর্মকর্তাদের কক্ষ, সেবা পেতে ছুটতে হয় উপজেলা সদরে

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবনে সরকারি কর্মকর্তাদের জন্য কক্ষ বরাদ্দ থাকলেও নিয়মিত সেখানে সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে প্রয়োজনীয় সরকারি সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে উপজেলা সদরে যেতে হচ্ছে।

বিশেষ করে দুর্গম চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দাদের নদীপথ পাড়ি দিয়ে উপজেলা সদরে আসতে হয়। একই ভোগান্তির কথা জানিয়েছেন ধুলিয়া, কেশবপুর, কাছিপাড়া, কালিশুরী, বগা ও আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দারাও।

সম্প্রতি নাজিরপুর ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ কয়েকটি কক্ষ তালাবদ্ধ দেখা যায়। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আক্তার রুমা বলেন, কর্মকর্তারা নিয়মিত পরিষদে বসলে মানুষ হাতের কাছেই সরকারি সেবা পেতেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত ইউনিয়ন পরিষদে যেতে পারছেন না।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream