ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য।
বুধবার (৭ অক্টোবর) ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।
অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অনিয়ম, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতি এবং পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয় না করারসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে ডাংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলেও জানা গেছে।
অনাস্থা প্রস্তাব দেওয়া ১১ সদস্যের মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট। এসব বিষয়ে প্রতিকার চেয়ে তারা লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
এদিকে, চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় নিয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ডাংগী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য কি না এবং অনাস্থা প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে চেয়ারম্যান হওয়ার আগে তিনি এলাকার মাতুব্বর হিসাবে পরিচিত ছিলেন,চেয়ারম্যান হওয়ার আগে তিনি তার নিজ বাড়ীতে ৪ চালা টিনের ঘড়ে বসবাস করতেন এখন ফরিদপুর শহরের আলী এলাকায় জায়গা ক্রয় করে আলিশান বাড়ী।তবে এ বিষয় কাজী আবুল কালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে নি।
মতামত