মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, অর্থ আদায় ও শিক্ষক বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে। একাধিক শিক্ষক অভিযোগ করেন, ছুটি অনুমোদন, টাইম স্কেল, অডিট, স্লিপ প্রকল্প ও বদলির ক্ষেত্রে অর্থ দাবি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, উপজেলার ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তবর্ণের চার্ট সরবরাহের নামে প্রতিটি বিদ্যালয় থেকে ১ হাজার ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া স্লিপ প্রকল্পের বরাদ্দ থেকে ২ হাজার টাকা এবং ‘জুন ফাইনাল’-এর নামে আরও ১ হাজার ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

শিক্ষক বদলির ক্ষেত্রেও অর্থের বিনিময়ে পেছনের তারিখ দেখিয়ে অন্তত ছয়জনকে বদলির সুপারিশের অভিযোগ করেছেন শিক্ষকরা। ডেপুটেশন, মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটি অনুমোদনেও অর্থ দাবির অভিযোগ রয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, অর্থ আদায় ও শিক্ষক বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে। একাধিক শিক্ষক অভিযোগ করেন, ছুটি অনুমোদন, টাইম স্কেল, অডিট, স্লিপ প্রকল্প ও বদলির ক্ষেত্রে অর্থ দাবি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, উপজেলার ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তবর্ণের চার্ট সরবরাহের নামে প্রতিটি বিদ্যালয় থেকে ১ হাজার ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া স্লিপ প্রকল্পের বরাদ্দ থেকে ২ হাজার টাকা এবং ‘জুন ফাইনাল’-এর নামে আরও ১ হাজার ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

শিক্ষক বদলির ক্ষেত্রেও অর্থের বিনিময়ে পেছনের তারিখ দেখিয়ে অন্তত ছয়জনকে বদলির সুপারিশের অভিযোগ করেছেন শিক্ষকরা। ডেপুটেশন, মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটি অনুমোদনেও অর্থ দাবির অভিযোগ রয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream