বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফজরের আজানের অপেক্ষায় মসজিদেই মুয়াজ্জিনের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফজরের আজানের অপেক্ষায় মসজিদেই মুয়াজ্জিনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মসজিদের ভেতর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রী নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ওই মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যান শাহজাহান। সেখানে গিয়ে তিনি হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ডেকে তোলেন। এরপর নির্ধারিত সময়ে আজান দেওয়ার জন্য মসজিদের ভেতরে অপেক্ষা করছিলেন।

একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান তিনি। শব্দ শুনে ইমাম দ্রুত মসজিদে এসে অন্য মুসল্লিদের খবর দেন। পরে মুসল্লিরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর আব্দুল ওয়াদুদ নামে এক মুসল্লি ফজরের আজান দেন।

নামাজ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়রা শাহজাহানের মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে জানাজা শেষে দুপুরের দিকে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার এবং শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মসজিদের ভেতরে ফজরের আজানের অপেক্ষায় থাকা অবস্থায় মুয়াজ্জিনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ফজরের আজানের অপেক্ষায় মসজিদেই মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মসজিদের ভেতর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রী নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ওই মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যান শাহজাহান। সেখানে গিয়ে তিনি হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ডেকে তোলেন। এরপর নির্ধারিত সময়ে আজান দেওয়ার জন্য মসজিদের ভেতরে অপেক্ষা করছিলেন।

একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান তিনি। শব্দ শুনে ইমাম দ্রুত মসজিদে এসে অন্য মুসল্লিদের খবর দেন। পরে মুসল্লিরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর আব্দুল ওয়াদুদ নামে এক মুসল্লি ফজরের আজান দেন।

নামাজ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়রা শাহজাহানের মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে জানাজা শেষে দুপুরের দিকে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার এবং শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মসজিদের ভেতরে ফজরের আজানের অপেক্ষায় থাকা অবস্থায় মুয়াজ্জিনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream