বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

সরকারের প্রতিটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকারের কোনো কাজে ভুল থাকলে তা তুলে ধরা হবে। সেই ভুল সংশোধন করা না হলে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আগের সময়ের মতো সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা করার নীতি থাকবে না। সরকার ভুল করলে প্রথমে তা সংশোধনের জন্য বলা হবে। কিন্তু ভুল সংশোধন না হলে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধের পথে যেতে হবে।

আগামী ১৮ নভেম্বর বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়েও কথা বলেন তিনি। তার মতে, এটি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রকাশ। এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে এবং এর প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে।

তিনি আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তবে রাজনৈতিক ঐতিহ্য নষ্ট হলে ব্যবসায়ীদের মধ্যেও ভুল বার্তা পৌঁছাতে পারে।

বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, আলোচনায় বিশেষভাবে গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত সমস্যাগুলো উঠে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সরকারের প্রতিটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকারের কোনো কাজে ভুল থাকলে তা তুলে ধরা হবে। সেই ভুল সংশোধন করা না হলে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আগের সময়ের মতো সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা করার নীতি থাকবে না। সরকার ভুল করলে প্রথমে তা সংশোধনের জন্য বলা হবে। কিন্তু ভুল সংশোধন না হলে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধের পথে যেতে হবে।

আগামী ১৮ নভেম্বর বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়েও কথা বলেন তিনি। তার মতে, এটি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রকাশ। এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে এবং এর প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে।

তিনি আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তবে রাজনৈতিক ঐতিহ্য নষ্ট হলে ব্যবসায়ীদের মধ্যেও ভুল বার্তা পৌঁছাতে পারে।

বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, আলোচনায় বিশেষভাবে গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত সমস্যাগুলো উঠে এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream