মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুষ্টিয়ায় ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সীমান্তবর্তী পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌপথে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল এমন অবস্থায় মালিকবিহীন এসব সার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২৫০ কেজি সার।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।

আরও জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সীমান্তবর্তী পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌপথে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল এমন অবস্থায় মালিকবিহীন এসব সার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২৫০ কেজি সার।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।

আরও জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream