সুপ্রিম কোর্টে প্রসিকিউশন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে আপিল করেছে।
উক্ত মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে সোমবার (৫ অক্টোবর) এ আপিল দায়ের করা হয়েছে। এর মাধ্যমে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজা পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এর আগে জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর তার সাজা নিয়ে আপিলের উদ্যোগ নেয় প্রসিকিউশন।
প্রসিকিউশনের আবেদনে বলা হয়েছে, মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধের গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তাই তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
মতামত