১৫ আগস্ট ২০২৬ আজ ১৫ আগস্ট, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী।
সংক্ষিপ্ত পরিচিতি ও ব্যক্তিগত জীবনজন্ম ও পৈতৃক নিবাস: ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর আদি পৈতৃক নিবাস ফেনী জেলায়।
শিক্ষা: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন।
বিবাহ: ১৯৬০ সালে সেন কর্মকর্তা (পরবর্তীতে রাষ্ট্রপতি) জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফার্স্ট লেডি থেকে রাজনীতির মূলধারায়প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফার্স্ট লেডি হিসেবে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ করেন।
১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর:১৯৮২ (২ জানুয়ারি): সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ।১৯৮৩ (মার্চ): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান নির্বাচিত। ১৯৮৪ (আগস্ট): দলের সর্বসম্মত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ।নির্বাচনে অপরাজিত থাকার অনন্য রেকর্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য রেকর্ডের অধিকারী।
অংশগ্রহণ করা কোনো সংসদীয় আসনেই তিনি কখনো পরাজিত হননি:১৯৯১ থেকে ২০০১: সাধারণ নির্বাচনগুলোতে আলাদা ৫টি পৃথক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে বিজয়ী হন।২০০৮: তিনটি পৃথক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়লাভ করেন।প্রয়াণ ও স্মরণসভাগত বছর ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের সিনিয়র নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেবেন।
মতামত