বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ ও অভিষেক

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সভাপক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ মওদুদ উল করিম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুইট।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ।

শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বয় আরও জোরদার করা জরুরি। কর্মকর্তা-কর্মচারীদের একে অপরের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং একই প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা বোর্ডের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বোর্ডে নিজস্ব কম্পিউটার সেল প্রতিষ্ঠা এবং কর্মচারীদের পদোন্নতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইলিয়াস আহমেদ বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় দিনাজপুর শিক্ষা বোর্ডকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে নিজস্ব কম্পিউটার সেল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। আগামী এসএসসি পরীক্ষায় মার্কশিট, সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিজস্ব কম্পিউটার সেলের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত ১রা সেপ্টেম্বর দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মচারী ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে সভাপতি সাধারণ সম্পাদকসহ বিজয়ীদেরকে শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ ও অভিষেক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream