বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন, প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন, প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার

রিজওয়ান, নওগাঁ: 

নওগাঁ জেলার পশ্চিম  সীমান্তবর্তী ধানের রাজধানী হিসেবে প্রসিদ্ধ  পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মেয়েলী সমস্যার আাশানুরূপ সেবা বা চিকিৎসা খুব একটা ফলপ্রসূ পাওয়া যেতো না, এই হেতু এই এলাকার  মা বোনদের সাপাহার, নজিপুর অথবা রাজশাহীর উদ্দেশ্যে  রওয়ানা  দিতে হতো।এতে সময় ও আর্থিক সমস্যা অধিক  কষ্টকর হয়ে দেখা দিতো।  ফলে প্রানের ঝুঁকি ও থাকতো।  ঠিক এই মুহুর্তে সঠিক  চিকিৎসা সেবা প্রদানের লক্ষে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগদান করেছেন ডা. মোছাঃ নাসিমা সুলতানা।  এমনিতেই এখানে গর্ভবতী মা ও স্থানীয় নারী রোগীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন, এমতাবস্থায় গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক  ডাঃ নাসিমা সুলতানার নিয়োগ যেন সুড়ঙ্গের শেষে ক্ষীন আশার আলোর সঞ্চার করলো। 

এখানে দীর্ঘদিন ধরে কোন গাইনি বিশেষজ্ঞ ডাঃ ছিলেন না।  ফলে বেগতিক দেখা দিলে অনেক নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ও রাজশাহী দৌড়তে হতো।   নতুন বিশেষজ্ঞ ডাঃ যোগ দেয়ায় এখন উপজেলা পর্যায়েই নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা দেখা দিয়েছে।   

যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে ডা. নাসিমা সুলতানা বলেন, “আমি শুধু বদলিজনিত 

দায়িত্ব পালনের জন্য এখানে আসিনি; বরং পোরশার অবহেলিত  মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সঠিক চিকিৎসাসেবা দিতে এসেছি। উপজেলার ছয়টি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সেবা করাই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা নিতে যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন-আমার দরজা সবার জন্য খোলা।"

তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিতে চান। বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ ও সেবা নিশ্চিত করতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ না থাকায় নারী রোগীদের চিকিৎসার জন্য অনেক সময় দূরের হাসপাতালে যেতে হতো। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয়ভাবে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডা. নাসিমা সুলতানার যোগদানের ফলে পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নের নারী ও গর্ভবতী মায়েদের সঠিক  ও উন্নত চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধিও আরও বিস্তৃত ও কার্যকর হবে। 

ডাঃ নাসিমা সুলতানা কে একজন সফল চিকিৎসকের পাশাপাশি  একজন অভিভাবক হিসেবে সাধারণ  খেটে খাওয়া অবহেলিত গরীব  জনগন পাবেন বলে আশা করছেন।

বিষয় : নওগাঁর পোরশা প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন, প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রিজওয়ান, নওগাঁ: 

নওগাঁ জেলার পশ্চিম  সীমান্তবর্তী ধানের রাজধানী হিসেবে প্রসিদ্ধ  পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মেয়েলী সমস্যার আাশানুরূপ সেবা বা চিকিৎসা খুব একটা ফলপ্রসূ পাওয়া যেতো না, এই হেতু এই এলাকার  মা বোনদের সাপাহার, নজিপুর অথবা রাজশাহীর উদ্দেশ্যে  রওয়ানা  দিতে হতো।এতে সময় ও আর্থিক সমস্যা অধিক  কষ্টকর হয়ে দেখা দিতো।  ফলে প্রানের ঝুঁকি ও থাকতো।  ঠিক এই মুহুর্তে সঠিক  চিকিৎসা সেবা প্রদানের লক্ষে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগদান করেছেন ডা. মোছাঃ নাসিমা সুলতানা।  এমনিতেই এখানে গর্ভবতী মা ও স্থানীয় নারী রোগীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন, এমতাবস্থায় গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক  ডাঃ নাসিমা সুলতানার নিয়োগ যেন সুড়ঙ্গের শেষে ক্ষীন আশার আলোর সঞ্চার করলো। 

এখানে দীর্ঘদিন ধরে কোন গাইনি বিশেষজ্ঞ ডাঃ ছিলেন না।  ফলে বেগতিক দেখা দিলে অনেক নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ও রাজশাহী দৌড়তে হতো।   নতুন বিশেষজ্ঞ ডাঃ যোগ দেয়ায় এখন উপজেলা পর্যায়েই নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা দেখা দিয়েছে।   

যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে ডা. নাসিমা সুলতানা বলেন, “আমি শুধু বদলিজনিত 

দায়িত্ব পালনের জন্য এখানে আসিনি; বরং পোরশার অবহেলিত  মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সঠিক চিকিৎসাসেবা দিতে এসেছি। উপজেলার ছয়টি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সেবা করাই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা নিতে যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন-আমার দরজা সবার জন্য খোলা।"

তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিতে চান। বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ ও সেবা নিশ্চিত করতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ না থাকায় নারী রোগীদের চিকিৎসার জন্য অনেক সময় দূরের হাসপাতালে যেতে হতো। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয়ভাবে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডা. নাসিমা সুলতানার যোগদানের ফলে পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নের নারী ও গর্ভবতী মায়েদের সঠিক  ও উন্নত চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধিও আরও বিস্তৃত ও কার্যকর হবে। 

ডাঃ নাসিমা সুলতানা কে একজন সফল চিকিৎসকের পাশাপাশি  একজন অভিভাবক হিসেবে সাধারণ  খেটে খাওয়া অবহেলিত গরীব  জনগন পাবেন বলে আশা করছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream