শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হিজড়া সম্প্রদায় ও গৃহকর্মীদের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত

| ফটো কার্ড

হিজড়া সম্প্রদায় ও গৃহকর্মীদের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত

হিজড়া সম্প্রদায় এবং গৃহকর্মীদের সরকারি স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স হলে এই সভাটির আয়োজন করা হয়।   

"বাংলাদেশে সক্রিয় নাগরিক সমাজের (CSO) অংশগ্রহণের মাধ্যমে নাগরিক সুযোগ সম্প্রসারণ এবং শাসন ব্যবস্থা জোরদারকরণ (ECSAP)" শীর্ষক প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ‘আশার আলো সোসাইটি’ ও ‘নারী মৈত্রী’।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ড. নন্দ লাল সাহাসহ হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তারা।

 সভায় হিজড়া জনগোষ্ঠী ও গৃহকর্মীদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বর্তমান প্রতিবন্ধকতা দূর করা এবং সরকারি হাসপাতালে তাদের সহজলভ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।  

নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রান্তিক ও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্য অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিষয় : হিজড়া সম্প্রদায় নারী মৈত্রী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আশার আলো সোসাইটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হিজড়া সম্প্রদায় ও গৃহকর্মীদের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হিজড়া সম্প্রদায় এবং গৃহকর্মীদের সরকারি স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স হলে এই সভাটির আয়োজন করা হয়।   

"বাংলাদেশে সক্রিয় নাগরিক সমাজের (CSO) অংশগ্রহণের মাধ্যমে নাগরিক সুযোগ সম্প্রসারণ এবং শাসন ব্যবস্থা জোরদারকরণ (ECSAP)" শীর্ষক প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ‘আশার আলো সোসাইটি’ ও ‘নারী মৈত্রী’।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ড. নন্দ লাল সাহাসহ হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তারা।

 সভায় হিজড়া জনগোষ্ঠী ও গৃহকর্মীদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বর্তমান প্রতিবন্ধকতা দূর করা এবং সরকারি হাসপাতালে তাদের সহজলভ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।  

নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রান্তিক ও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্য অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream