বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ডিএমপির ৭ কর্মকর্তা বদলি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ডিএমপির ৭ কর্মকর্তা বদলি
ডিএমপি পুলিশের ৭ কর্মকর্তার পদে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব রদবদলের তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, ৩০তম বিসিএস কর্মকর্তা ও গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টুআইসি) মো. আল আমিন হোসাইনকে গুলশান বিভাগেরই বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে (৩৫তম বিসিএস) বদলি করা হয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।

সহকারী পুলিশ কমিশনারদের (এসি) মধ্যে—৩৭তম বিসিএস কর্মকর্তা জিয়াউল হক শাহকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর, তেজগাঁও বিভাগ), ৪১তম বিসিএস কর্মকর্তা রাকিবুল হাসান সাকিবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব, উত্তরা বিভাগ) এবং মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) এবং পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) পদে বদলি করা হয়েছে।

এদিকে, গত ৬ আগস্টের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে নির্দেশ দেওয়া হয়েছিল, একই অফিস আদেশে তা বাতিল করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন পদায়ন কার্যকর থাকবে।

বিষয় : ডিএমপি পুলিশের ৭ কর্মকর্তার পদে রদবদল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ৭ কর্মকর্তা বদলি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream