প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ডিএমপির ৭ কর্মকর্তা বদলি
ডেস্ক নিউজ ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব রদবদলের তথ্য জানানো হয়।অফিস আদেশ সূত্রে জানা গেছে, ৩০তম বিসিএস কর্মকর্তা ও গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টুআইসি) মো. আল আমিন হোসাইনকে গুলশান বিভাগেরই বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে (৩৫তম বিসিএস) বদলি করা হয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।সহকারী পুলিশ কমিশনারদের (এসি) মধ্যে—৩৭তম বিসিএস কর্মকর্তা জিয়াউল হক শাহকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর, তেজগাঁও বিভাগ), ৪১তম বিসিএস কর্মকর্তা রাকিবুল হাসান সাকিবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব, উত্তরা বিভাগ) এবং মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) পদে পদায়ন করা হয়েছে।এ ছাড়া উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) এবং পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) পদে বদলি করা হয়েছে।এদিকে, গত ৬ আগস্টের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে নির্দেশ দেওয়া হয়েছিল, একই অফিস আদেশে তা বাতিল করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন পদায়ন কার্যকর থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম