রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

| ফটো কার্ড

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষা খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

পরীক্ষার খাতা মূল্যায়নের গুরুত্ব বোঝাতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, “মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষা খাতায় মন খুলে নাম্বার দেওয়া যায় না।”

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পাসের হার ও জিপিএ-৫ প্রসঙ্গ: গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমার পেছনে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়নে অতিরিক্ত কঠোর ছিলেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফল খারাপ বলা সঠিক নয়, বরং চলতি বছরের ফল অত্যন্ত বস্তুনিষ্ঠ ও সুন্দর হয়েছে।

খাতা পুনঃনিরীক্ষণে বড় পরিবর্তন: ফল প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়ে মন্ত্রী জানান, বোর্ডের ১৯৯৮ সালের পুরনো নিয়মে খাতা পুনঃমূল্যায়নের সীমিত সুযোগ ছিল। তবে এবার যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণ নতুনভাবে ‘পুনঃপরীক্ষা’ (Re-check) করা হবে। মূল্যায়নে কোনো বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।

বিষয় : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পরীক্ষার খাতা মূল্যায়নের গুরুত্ব বোঝাতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, “মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষা খাতায় মন খুলে নাম্বার দেওয়া যায় না।”

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পাসের হার ও জিপিএ-৫ প্রসঙ্গ: গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমার পেছনে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়নে অতিরিক্ত কঠোর ছিলেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফল খারাপ বলা সঠিক নয়, বরং চলতি বছরের ফল অত্যন্ত বস্তুনিষ্ঠ ও সুন্দর হয়েছে।

খাতা পুনঃনিরীক্ষণে বড় পরিবর্তন: ফল প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়ে মন্ত্রী জানান, বোর্ডের ১৯৯৮ সালের পুরনো নিয়মে খাতা পুনঃমূল্যায়নের সীমিত সুযোগ ছিল। তবে এবার যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণ নতুনভাবে ‘পুনঃপরীক্ষা’ (Re-check) করা হবে। মূল্যায়নে কোনো বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream