মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, এবার কঠোর পদক্ষেপ: শিক্ষামন্ত্রী

১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, এবার কঠোর পদক্ষেপ: শিক্ষামন্ত্রী

‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নত করেছি’ বললেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতোদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছে, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেয়। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যার্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

পরীক্ষার খাতা মূল্যায়নের গুরুত্ব বোঝাতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, “মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষা খাতায় মন খুলে নাম্বার দেওয়া যায় না।”আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।পাসের হার ও জিপিএ-৫ প্রসঙ্গ: গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমার পেছনে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়নে অতিরিক্ত কঠোর ছিলেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফল খারাপ বলা সঠিক নয়, বরং চলতি বছরের ফল অত্যন্ত বস্তুনিষ্ঠ ও সুন্দর হয়েছে।খাতা পুনঃনিরীক্ষণে বড় পরিবর্তন: ফল প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়ে মন্ত্রী জানান, বোর্ডের ১৯৯৮ সালের পুরনো নিয়মে খাতা পুনঃমূল্যায়নের সীমিত সুযোগ ছিল। তবে এবার যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণ নতুনভাবে ‘পুনঃপরীক্ষা’ (Re-check) করা হবে। মূল্যায়নে কোনো বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream