রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়তে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়তে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বহুপক্ষীয় কোনো জোট বা ফোরামের পরিবর্তে বাংলাদেশ প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায়। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই, যা বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে নয়, বরং দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমেই হওয়া উচিত।’

ভারতের প্রতি অতিরিক্ত মনোযোগী থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভারত-কেন্দ্রিক ভীতি বা অতি-আকর্ষণ থেকে বের হতে হবে। অন্য আট-দশটি দেশের মতো ভারতও আমাদের জন্য একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ নয়াদিল্লির সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।’

বিগত ১৫ বছরের বিগত সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একনায়কতান্ত্রিক ও শোষণমূলক ব্যবস্থার কারণে ভারতের সঙ্গে সম্পর্কের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকা এখন তা পেছনে ফেলে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে নতুন কূটনৈতিক যাত্রা শুরু করতে ইচ্ছুক।’

বহুপক্ষীয় সম্মেলনে অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে নিজের আগের একটি মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমার বক্তব্যটি মূলত ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আমি কখনো বলিনি যে, আন্তর্জাতিক সম্মেলনে গেলে আমরা কারও সঙ্গেই কথা বলব না। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক বা আন্তর্জাতিক ফোরামের পাশাপাশি সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত থাকবে।’

সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনাগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই এসব সমস্যার সমাধান চায়। আন্তর্জাতিক আইন, বিদ্যমান সীমান্ত প্রটোকল এবং দ্বিপক্ষীয় সমঝোতা মেনে উপযুক্ত সব প্ল্যাটফর্মে বাংলাদেশ তার উদ্বেগ ভারতের কাছে তুলে ধরবে।

ভারতের সঙ্গে বিগত সরকারের সময়ে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বিবেচনার বিষয়ে জানতে চাওয়া হলে হুমায়ুন কবির বলেন, ‘এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও পর্যালোচনা করা হচ্ছে।’

বিষয় : ভারত বাংলাদেশ সীমান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়তে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বহুপক্ষীয় কোনো জোট বা ফোরামের পরিবর্তে বাংলাদেশ প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায়। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই, যা বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে নয়, বরং দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমেই হওয়া উচিত।’

ভারতের প্রতি অতিরিক্ত মনোযোগী থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভারত-কেন্দ্রিক ভীতি বা অতি-আকর্ষণ থেকে বের হতে হবে। অন্য আট-দশটি দেশের মতো ভারতও আমাদের জন্য একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ নয়াদিল্লির সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।’

বিগত ১৫ বছরের বিগত সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একনায়কতান্ত্রিক ও শোষণমূলক ব্যবস্থার কারণে ভারতের সঙ্গে সম্পর্কের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকা এখন তা পেছনে ফেলে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে নতুন কূটনৈতিক যাত্রা শুরু করতে ইচ্ছুক।’

বহুপক্ষীয় সম্মেলনে অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে নিজের আগের একটি মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমার বক্তব্যটি মূলত ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আমি কখনো বলিনি যে, আন্তর্জাতিক সম্মেলনে গেলে আমরা কারও সঙ্গেই কথা বলব না। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক বা আন্তর্জাতিক ফোরামের পাশাপাশি সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত থাকবে।’

সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনাগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই এসব সমস্যার সমাধান চায়। আন্তর্জাতিক আইন, বিদ্যমান সীমান্ত প্রটোকল এবং দ্বিপক্ষীয় সমঝোতা মেনে উপযুক্ত সব প্ল্যাটফর্মে বাংলাদেশ তার উদ্বেগ ভারতের কাছে তুলে ধরবে।

ভারতের সঙ্গে বিগত সরকারের সময়ে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বিবেচনার বিষয়ে জানতে চাওয়া হলে হুমায়ুন কবির বলেন, ‘এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও পর্যালোচনা করা হচ্ছে।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream