বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানের না যাওয়ার সম্ভাবনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানের না যাওয়ার সম্ভাবনা
ঢাকা–দিল্লি সম্পর্ক: ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর না যাওয়া প্রায় নিশ্চিত

ভারতের দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ার ঘটনায় ঢাকা ও দ্যিল্লির মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৪ জুলাই তারেক রহমানকে আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের মতে, এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় শেষ।

 দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গণমাধ্যমের সামনে এসে বাংলাদেশ ও বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর অসন্তোষ জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে ভারতের 'দ্বিমুখী নীতি' বলে উল্লেখ করেছেন।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট করেছেন যে, দিল্লির ওই মঞ্চে সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভারত সরকারের অনুমোদিত নয়।

সম্পর্ক আরও অবনতির দিকে নেওয়া ঠেকানো এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনের লক্ষ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে

বিষয় : তারেক রহমান শেখ হাসিনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানের না যাওয়ার সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারতের দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ার ঘটনায় ঢাকা ও দ্যিল্লির মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৪ জুলাই তারেক রহমানকে আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের মতে, এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় শেষ।

 দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গণমাধ্যমের সামনে এসে বাংলাদেশ ও বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর অসন্তোষ জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে ভারতের 'দ্বিমুখী নীতি' বলে উল্লেখ করেছেন।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট করেছেন যে, দিল্লির ওই মঞ্চে সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভারত সরকারের অনুমোদিত নয়।

সম্পর্ক আরও অবনতির দিকে নেওয়া ঠেকানো এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনের লক্ষ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream