রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় আসছে সমন্বিত নীতিমালা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় আসছে সমন্বিত নীতিমালা

সিটি করপোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় চলাচলকারী স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে এসব ই-রিকশার নিবন্ধন, চালকের লাইসেন্স এবং চলাচল নিয়ন্ত্রণে একটি অভিন্ন কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনাও করা হচ্ছে। এ জন্য বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় ই-রিকশার কারণে নগরীতে যানজট, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার-সংক্রান্ত বিদ্যমান আইন এবং ২০২৬ সালের সংশোধিত আইনের ভিত্তিতে ই-রিকশা পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি হচ্ছে। এটি কার্যকর হলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, নিয়মের আওতায় এনে ই-রিকশার লাইসেন্স ও নিবন্ধন চালু করা গেলে যানবাহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি নিবন্ধন ও লাইসেন্স ফি থেকে সরকারি রাজস্বও আদায় করা সম্ভব হবে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট আইন ও তফসিলে ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা জারি করা হয়েছিল। এবার দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাভুক্ত এলাকার জন্য আরও বিস্তৃত ও সমন্বিত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন। স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় আসছে সমন্বিত নীতিমালা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream