রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
সংগৃহীত ছবি

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী মোট ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের এ বড় পদক্ষেপের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া ঋণ ও তার ওপর অর্জিত সুদ বাবদ বিভিন্ন ব্যাংকের পাওনা মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে পরিশোধ করেছে।

এই বিশেষ কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা সুবিধা পেয়েছেন।

একই আসনে চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা সম্পর্কিত অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএন (TIN) ধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন করদাতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী মোট ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের এ বড় পদক্ষেপের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া ঋণ ও তার ওপর অর্জিত সুদ বাবদ বিভিন্ন ব্যাংকের পাওনা মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে পরিশোধ করেছে।

এই বিশেষ কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা সুবিধা পেয়েছেন।

একই আসনে চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা সম্পর্কিত অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএন (TIN) ধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন করদাতা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream