শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিডনিতে এক ফ্রেমে শাবনূর ও তাসকিন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

সিডনিতে এক ফ্রেমে শাবনূর ও তাসকিন
সিডনিতে এক ফ্রেমে শাবনূর ও তাসকিন

ক্রিকেট মাঠের গতির তারকা তাসকিন আহমেদ ও ঢালিউড রূপালী পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর—দুই ভিন্ন অঙ্গনের দুই খ্যাতনামা তারকাকে দেখা গেল এক ফ্রেমে। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত এক ঘরোয়া আমেজের বারবিকিউ পার্টিতে দুই তারকার হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা দ্রুতই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সিডনির নিউ সাউথ ওয়েলস থেকে ছবিটি সামাজিকমাধ্যমে পোস্ট করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গতি তারকা তাসকিন আহমেদ।

ছবিটিতে দেখা যায়, দুই জগতখ্যাত তারকা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন। পোস্টের ক্যাপশনে তাসকিন জানান, সিডনিতে শাবনূর ও তাঁর পরিবারের আন্তরিক আমন্ত্রণে একটি পারিবারিক বারবিকিউ সন্ধ্যায় অংশ নেন তিনি। দারুণ আতিথেয়তার জন্য শাবনূর ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাসকিন লেখেন, “সেটা একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তা করার জন্য শাবনূর আপু ও তাঁর পরিবারকে ধন্যবাদ।”

ছবিটি সামাজিক মাধ্যমে আসার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা দুই জগতের দুই তারকাকে একসঙ্গে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন এবং তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। ক্রিকেট মাঠের গতিময় পেসার তাসকিন আহমেদ এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে আলো-ঝলমলে চেনা আঙিনার বাইরে এক ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখতে পাওয়া ভক্তদের জন্য ছিল এক বিশেষ চমক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সিডনিতে এক ফ্রেমে শাবনূর ও তাসকিন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream