শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

৬ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

৬ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ
৬ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ

১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক উত্তাল ও বিশালাকার পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের চরম ব্যর্থতা ও জনদুর্ভোগের তীব্র সমালোচনা করে সরকারবিরোধী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

কুমিল্লার দাউদকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই মহাসমাবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান দেশে চলমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের চিত্র তুলে ধরেন।

জনগণের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি সরকারের উদ্দেশ্যে কঠোর হুঙ্কার দিয়ে বলেন, “গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে। সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস-বিদ্যুতের অভাবে দিশেহারা। জনগণের এই মৌলিক দাবিগুলো পূরণ করতে না পারলে ক্ষমতায় থাকার কোনো অধিকার এই সরকারের নেই।”

ঐক্যজোটের এই রোড মার্চকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ জনসমুদ্রে পরিণত হয়। পথসভায় ১১ দলীয় জোটের শীর্ষ রাজনৈতিক নেতারাও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনার পক্ষে একাত্মতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৬ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক উত্তাল ও বিশালাকার পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের চরম ব্যর্থতা ও জনদুর্ভোগের তীব্র সমালোচনা করে সরকারবিরোধী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

কুমিল্লার দাউদকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই মহাসমাবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান দেশে চলমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের চিত্র তুলে ধরেন।

জনগণের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি সরকারের উদ্দেশ্যে কঠোর হুঙ্কার দিয়ে বলেন, “গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে। সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস-বিদ্যুতের অভাবে দিশেহারা। জনগণের এই মৌলিক দাবিগুলো পূরণ করতে না পারলে ক্ষমতায় থাকার কোনো অধিকার এই সরকারের নেই।”

ঐক্যজোটের এই রোড মার্চকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ জনসমুদ্রে পরিণত হয়। পথসভায় ১১ দলীয় জোটের শীর্ষ রাজনৈতিক নেতারাও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনার পক্ষে একাত্মতা প্রকাশ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream