সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১১০ কেজি গাঁজাসহ নৈদার চান দাশ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ৩ থেকে ৪ জন।

পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নৈদার চান দাশের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের ছেলে।

পুলিশের মাদকবিরোধী অভিযান এখানেই শেষ হয়নি। একই রাতে, সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামগামী কাঁচা রাস্তার মাথায় এসআই বাপন চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাদের কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা করা হয়েছে। প্রথম ঘটনায় এফআইআর নং-৫০, জিআর নং-৩৪১ এবং দ্বিতীয় ঘটনায় এফআইআর নং-৫১, জিআর নং-৩৪২। দুটি মামলাই ৩১ আগস্ট দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream