শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রাস্তায় পড়ে এক নারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, চোখের চিকিৎসা করাতে বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন রনজিনা পারভীন। রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিনা পারভীন। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রাস্তায় পড়ে এক নারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, চোখের চিকিৎসা করাতে বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন রনজিনা পারভীন। রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিনা পারভীন। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream