শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামালপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

জামালপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
জামালপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

জামালপুর শহরের কাচারিপাড়া থেকে ইসরাত জাহান রিমা নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক শ্রেনীর  শিক্ষার্থী।

শুক্রবার ( ২৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে জামালপুর সদর থানার পুলিশ কাচারি পাড়া এলাকার একটি  ভাড়া বাসা থেকে ইশরাত  জাহান  রিমা(২২)  লাশ উদ্ধার করে। সে 

 ইংরেজিতে স্নাতক পড়ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার বালুজুরি গ্রামে। সে রাশিদুল্লাহ মন্ডলের মেয়ে। 

বাড়ির মালিকের পরিবার জানায়, চার মাস আগে শুভ নামে এক ব্যক্তির স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন ইসরাত জাহান রিমা। শুক্রবার রাতে রিমার কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাশের কক্ষের ভাড়াটিয়া ও স্থানীয়দের সন্দেহ হয়। তারা ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে যায় । কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রিমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

রিমার সহপাঠী সানজিদা আফরিন জানান, রিমার পূর্বে একটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একটি সন্তান রয়েছে, যে তার প্রথম স্বামীর কাছে থাকে। পরবর্তীতে মাদারগঞ্জের তালুকদার বাড়ির শুভর সাথে রিমার দ্বিতীয় বিয়ে হয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলমান। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামালপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream