সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কুলাউড়ার নসিরগঞ্জে ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার

কুলাউড়ার নসিরগঞ্জে ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যক্তিগত দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১০ নম্বর হাজীপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজারসংলগ্ন বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় বিলেরপাড় এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে দখলমুক্ত করে জমিগুলো সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়েছে।বিজিবি সূত্রে জানা গেছে,শনিবার রাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপন করেন।বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন,গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।তিনি আরও জানান,এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া এবং বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ইমরান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ইমরান মৌলভীবাজার সদর উপজেলার হাসানপুর এলাকার হারিছ মিয়ার ছেলে।র‍্যাব-৯ সূত্রে জানা গেছে,কুলাউড়ার তারাপাশা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বাবার বাড়িতে প্রায় দেড় মাস আগে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করতে যান ইমরান। এ সময় তার সঙ্গে কিশোরীর পরিচয় হয়। পরে বিভিন্ন সময়ে ওই বাড়িতে যাতায়াতের সুবাদে তাদের মধ্যে যোগাযোগ তৈরি হয়।গত ৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিশোরী। বিদ্যালয়ে যাওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করেন।পরে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।র‍্যাব জানায়,মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,সিপিসি-২,মৌলভীবাজারের একটি দল গত ৬ আগস্ট রাত সোয়া ১২টার দিকে রাজনগর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের বড়কাপন এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি ইমরানকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।মামলার এজাহার অনুযায়ী,বিদ্যালয়ের সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইমরান কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকায় এক সহযোগীর বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সেখানে সহযোগীদের সহায়তায় ইমরান কিশোরীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।গ্রেপ্তার ইমরান ও উদ্ধার কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream