গতকাল মঙ্গলবার ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি। এই তালিকায় নেই হামজা চৌধুরী-শমিত সোম। বাফুফের একটি সূত্র জানিয়েছে প্রাথমিক দলের ক্যাম্পে না থাকলেও সরাসরি ইন্দোনেশিয়ায় যাবেন।
আবার এমনও হতে পারে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন তারা। আনিসুর রহমান জিকো প্রাথমিক স্কোয়াডে গোলকিপার। বাকি তিন গোলকিপার হলেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। দলে ফরোয়ার্ড সৌরভ দেওয়ান প্রথমবার ঢুকেছেন।
প্রাথমিক স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, স্বাধীন, রফিকুল ইসলাম, ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।
মতামত