শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লক্ষ্মীপুরে দুই হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে দুই হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং ড্রেনে বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি খাবারের হোটেলকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হোটেল দুটিতে খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর, পণ্যের যথাযথ লেবেলিংয়ের অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, একই দিন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য বিক্রির দায়ে ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : #লক্ষীপুর প্রতিনিধি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


লক্ষ্মীপুরে দুই হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং ড্রেনে বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি খাবারের হোটেলকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হোটেল দুটিতে খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর, পণ্যের যথাযথ লেবেলিংয়ের অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, একই দিন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য বিক্রির দায়ে ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream