শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাহজাদপুরে নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

উদ্ধার হওয়া তিনজন  কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন (১৫), মোছা. সালমিদা (১৩) ও মোছা. ফাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন মশিপুর সরিসাকোল ফাযিল  মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। 

(২৭ নভেম্বর) শুক্রবার  দুপুরে শাহজাদপুর থানা  পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় এসে অভিযোগ করেন। এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানাধীন নগরডালা গ্রামে অবস্থান শনাক্ত করে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া কিশোরীরা জানায়, তারা প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা পথে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও তারা জানায়। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলে পুলিশকে জানিয়েছে।

শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, নিখোঁজ কিশোরীদের নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শাহজাদপুরে নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream