রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস
| ফটো কার্ড

সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
জব্দ করা ২ কোটি ২৫ লাখ টাকার মালামাল

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে,সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার,সোনালীচেলা, বিছনাকান্দি,তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালান।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী,শাড়ি,জিরা, চা-পাতা, মোবাইলের ডিসপ্লে,মার্বেল,গরু,কম্বল, চকলেট, মাছ,চিনি,সুপারি ও ফলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা বড়ি,অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা এবং বাংলাদেশি মাছও জব্দ করা হয়েছে।

জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন,সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে,সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার,সোনালীচেলা, বিছনাকান্দি,তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালান।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী,শাড়ি,জিরা, চা-পাতা, মোবাইলের ডিসপ্লে,মার্বেল,গরু,কম্বল, চকলেট, মাছ,চিনি,সুপারি ও ফলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা বড়ি,অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা এবং বাংলাদেশি মাছও জব্দ করা হয়েছে।

জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন,সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream