ফরিদপুরের চরভদ্রাসনে বসতঘরের দরজার কৌশলে খুলে নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন চুরির ঘটনায় তিনজন আটক করে পরে বিজ্ঞ আদালতেও দুটি ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার।
করেছে চরভদ্রাসনথানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছে চুরি হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে চরভদ্রাসনথানা পুলিশ।
সি আর ১১৪/২৫চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গীর শেখ রিপনের স্ত্রী সাদিয়া আক্তার। উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গীর মৃত আবু মোল্লার স্ত্রী রেহেনা আক্তার গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা কোতোয়ালি থানার বাখুন্ডার মো. ইব্রাহিম মিয়া (৪৫), কবির চৌকিদার (৪২) ও আদিল উদ্দিন (৪৫)। কবির চৌকিদারের বাড়ি ভাঙ্গা উপজেলার পরানর গ্রামে এবং আদিল উদ্দিনের বাড়ি চরভদ্রাসন উপজেলার কেএম ডাঙ্গী এলাকায়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
জানাগেছে, ১১ সেপ্টেম্বর রাতে চরভদ্রাসন উপজেলার পূর্ব গাজীরটেক এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ওই রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে বাড়ির দরজা-জানালা বন্ধ করে তিনটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে চোরেরা কৌশলে বাড়ির সামনের দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে। পরে আলমারির ড্রয়ার থেকে নগদ টাকা, বাদীর বোনের শয়নকক্ষ থেকে একটি রেডমি নোট-১০ ও একটি স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস মোবাইল ফোন এবং তাঁর গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে।
চোর চক্ররা নারীর কানের দুল খোলার চেষ্টারপ্রাক্কালে জেগে উঠে চোর বলে চিৎকার করেন। পরে চোরেরা চুরি করা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
রাকিবুল ইসলাম চরভদ্রাসন থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় নথিভুক্ত করা হয়।
মামলার তদন্তে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কেরামত আলীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। তদন্তের একপর্যায়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করেন । পরে ফরিদপুর কোতোয়ালি ও ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইব্রাহিম মিয়া ও কবির চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে একই ঘটনায় আদিল উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, “চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অভিযান পরিচালনার মাধ্যমে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মতামত