রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও বিলাসী জীবনযাপন না করে কৃষকের সঙ্গে মাঠে নেমে কোদাল হাতে কাজ করেছেন। তাঁর জীবন ও কর্ম মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।

রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বঙ্গভবনের পাশে জনতা ব্যাংক শাখায় তাঁর হিসাবে মাত্র ২৪৬ টাকা জমা ছিল। এটি তাঁর সততা ও সাধারণ জীবনযাপনের পরিচয় বহন করে। তিনি সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। সৌদি আরব সফরে গিয়ে তিনি বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তাঁর উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন।

৭ নভেম্বর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে সেদিন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে। সেই ঘটনার অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয় এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়।

আহমেদ আযম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামেই শাহাদাতবরণ করেন। তাঁর মৃত্যুর পর সহধর্মিণী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের উন্নয়নের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। তাঁদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সহকর্মী হিসেবে সখিপুর, বাসাইলসহ বিভিন্ন এলাকায় তিনিও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখীপুরের মানুষকে বিশেষভাবে মূল্যায়ন করেছিলেন। এরই অংশ হিসেবে সখিপুরের পাহাড়ি এলাকা কাঞ্চনপুরে বিমানঘাঁটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিমধ্যে সখিপুর ও বাসাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে চারতলা ভবন নির্মাণের কাজও শুরু হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম এবং মন্দির-প্যাগোডার পুরোহিতদের নিয়মিত সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, সহসভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল ও সদস্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি বিএম বজলুর রহমান ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্যসচিব কবির হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহসাংগঠনিক সম্পাদক মো. আযম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন, সদস্যসচিব ইমরান খান, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ ইসলাম অন্তরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream