বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
ছবি: এ আই

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, পাঁচ দশকের বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতায় মির্জা ফখরুল দেশের রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকট মোকাবিলার নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে একজন স্বতন্ত্র রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সমুন্নত করবেন বলে তিনি আশাবাদী।

শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস প্রত্যাশা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে জয়ী হয়ে তিনি বঙ্গভবনে যাচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, পাঁচ দশকের বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতায় মির্জা ফখরুল দেশের রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকট মোকাবিলার নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে একজন স্বতন্ত্র রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সমুন্নত করবেন বলে তিনি আশাবাদী।

শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস প্রত্যাশা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে জয়ী হয়ে তিনি বঙ্গভবনে যাচ্ছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream