বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে অবস্থিত দুই দেশের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়।
যুক্তরাজ্যের পক্ষ থেকে মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
অন্যদিকে চীনের দূতাবাস জানায়, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। দুই দেশের জনগণের জন্য পারস্পরিক সহযোগিতার সুফল আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
মতামত