বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নবেম্বর) সকাল ১১টায় শহরের জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া এবং তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান আশরাফুল ইসলাম রাজুসহ অন্যরা।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমান্ডার আব্দুল মজিদ ও সদস্যসচিব প্রভাত রঞ্জন তালুকদার। এ ছাড়া জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্‌ সিরাজ কুতুবী, জামালগঞ্জ উপজেলার আব্দুল কাদির, দিরাই উপজেলার উমুদ রঞ্জন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার সৈয়দ জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলার আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

 তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের পরিপন্থী। বক্তারা পিরোজপুরে ঘটে যাওয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধাকে যেন এ ধরনের অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream