বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিন (৭৫) আর নেই। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ি এলাকায় মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। এ সময় ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুম পমির উদ্দিন গোমনাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত শরীয়ত উল্লাহর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিনের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ, পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ডোমারে বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিন (৭৫) আর নেই। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ি এলাকায় মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। এ সময় ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুম পমির উদ্দিন গোমনাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত শরীয়ত উল্লাহর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা পমির উদ্দিনের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ, পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream