বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রতীকি ছবি

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমকানো গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা লালচান মিয়া (৬০) এবং তাঁর স্ত্রী নাছিমা বেগম (৫০)। এ ঘটনায় তাঁদের মেয়ে তানিশা (১৬) গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) ভোরে রান্নার প্রস্তুতির সময় নাছিমা বেগম রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালালে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়লে একই পরিবারের এই তিনজনই গুরুতর দগ্ধ হন। তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ভোরে রান্নার সময় লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢামেক বার্ন ইউনিটে স্বামী লালচান মিয়া ও স্ত্রী নাছিমা বেগমের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমকানো গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা লালচান মিয়া (৬০) এবং তাঁর স্ত্রী নাছিমা বেগম (৫০)। এ ঘটনায় তাঁদের মেয়ে তানিশা (১৬) গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) ভোরে রান্নার প্রস্তুতির সময় নাছিমা বেগম রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালালে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়লে একই পরিবারের এই তিনজনই গুরুতর দগ্ধ হন। তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ভোরে রান্নার সময় লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢামেক বার্ন ইউনিটে স্বামী লালচান মিয়া ও স্ত্রী নাছিমা বেগমের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream