বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাবার মতো সত্যবাদীদের মূল্যায়ন না করার মাসুল এখন দিচ্ছি: রুমিন ফারহানা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাবার মতো সত্যবাদীদের মূল্যায়ন না করার মাসুল এখন দিচ্ছি: রুমিন ফারহানা
রুমিন ফারহানা

ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তাঁর কন্যা ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না। এ ধরনের মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতি যে জায়গায় পৌঁছেছে, এর পেছনে আমরা সবাই দায়ী।”

বুধবার (২১ অক্টোবর ২০২৬) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা তাঁর প্রয়াত পিতা ভাষাসৈনিক অলি আহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মাহফিলে আমন্ত্রিত বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এক বীর ও কৃতী সন্তান। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে তাঁর অপরিসীম বীরত্ব ও জাতীয় রাজনীতিতে অবদান জাতি চিরদিন পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম এবং অ্যাডভোকেট ফরহাদসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


বাবার মতো সত্যবাদীদের মূল্যায়ন না করার মাসুল এখন দিচ্ছি: রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তাঁর কন্যা ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না। এ ধরনের মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতি যে জায়গায় পৌঁছেছে, এর পেছনে আমরা সবাই দায়ী।”

বুধবার (২১ অক্টোবর ২০২৬) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা তাঁর প্রয়াত পিতা ভাষাসৈনিক অলি আহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মাহফিলে আমন্ত্রিত বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এক বীর ও কৃতী সন্তান। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে তাঁর অপরিসীম বীরত্ব ও জাতীয় রাজনীতিতে অবদান জাতি চিরদিন পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম এবং অ্যাডভোকেট ফরহাদসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream