মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দলের ইচ্ছার বাইরে গিয়ে তাকে পদত্যাগ করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন ইশরাক।
মতামত