মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামের কাঠালবাড়ীতে দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময় করলেন ফিরোজ আক্তার দুলু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঠালবাড়ী ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ৫নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আক্তার দুলু।

১৯ অক্টোবর সন্ধ্যা থেকে তিনি মোটরসাইকেলযোগে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। “এ সময় তাঁর সঙ্গে বেশ কয়েক শ সফরসঙ্গী মোটরসাইকেলযোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেন।  তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মন্দির কমিটির সদস্য, পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

মন্দির পরিদর্শনকালে ফিরোজ আক্তার দুলু পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

ফিরোজ আক্তার দুলু কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের  ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ পর্যন্ত পাঁচবার মেম্বার নির্বাচিত হয়েছেন। এবার তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এ মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের বিষয়টি উঠে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের কাঠালবাড়ীতে দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময় করলেন ফিরোজ আক্তার দুলু

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঠালবাড়ী ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ৫নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আক্তার দুলু।

১৯ অক্টোবর সন্ধ্যা থেকে তিনি মোটরসাইকেলযোগে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। “এ সময় তাঁর সঙ্গে বেশ কয়েক শ সফরসঙ্গী মোটরসাইকেলযোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেন।  তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মন্দির কমিটির সদস্য, পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

মন্দির পরিদর্শনকালে ফিরোজ আক্তার দুলু পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

ফিরোজ আক্তার দুলু কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের  ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ পর্যন্ত পাঁচবার মেম্বার নির্বাচিত হয়েছেন। এবার তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এ মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের বিষয়টি উঠে এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream