প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের কাঠালবাড়ীতে দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময় করলেন ফিরোজ আক্তার দুলু
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি ||
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঠালবাড়ী ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ৫নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আক্তার দুলু।১৯ অক্টোবর সন্ধ্যা থেকে তিনি মোটরসাইকেলযোগে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। “এ সময় তাঁর সঙ্গে বেশ কয়েক শ সফরসঙ্গী মোটরসাইকেলযোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেন। তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মন্দির কমিটির সদস্য, পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।মন্দির পরিদর্শনকালে ফিরোজ আক্তার দুলু পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।ফিরোজ আক্তার দুলু কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ পর্যন্ত পাঁচবার মেম্বার নির্বাচিত হয়েছেন। এবার তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এ মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের বিষয়টি উঠে এসেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম