গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা সফরে এসেছেন।
সফর উপলক্ষ্যে বান্দরবানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন সুলতানা এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত