বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ,উচ্ছ্বসিত নিয়োগপ্রাপ্তরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নবম গ্রেডে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

গেজেটে আরও বলা হয়েছে,প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কোনো প্রার্থীর সনদ পরবর্তী যাচাই-বাছাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ বাতিলসহ ফৌজদারি মামলা করা হবে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। এরপর মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল।

তবে চূড়ান্ত সুপারিশের প্রায় ১১ মাস পর প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফলে সুপারিশপ্রাপ্ত ও গেজেটভুক্ত প্রার্থীর সংখ্যার মধ্যে ১০৫ জনের পার্থক্য রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর গেজেটে নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তরা।

৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটভুক্ত কাওসার আহমেদ শাওন নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ,দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গেজেটেড।” তাঁর এই পোস্টে দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত নিয়োগ পাওয়ার আনন্দ ফুটে উঠেছে।

স্বাস্থ্য ক্যাডারে গেজেটভুক্ত মো. মাহবুবুর রহমান নিজের অভিজ্ঞতা তুলে ধরে লেখেন,“জীবনের প্রথম বিসিএস ৪৫তমের সঙ্গে জীবনের অনেক আবেগ, স্মৃতি জড়িয়ে আছে,যা বিস্মৃত হওয়ার নয়। সুদীর্ঘ চার বছরের প্রতীক্ষার পরে সেই প্রেয়সীর দেখা পাইলাম।”

তিনি আরও লেখেন,জীবনের প্রথম বিসিএস ৪৫তম হলেও বর্তমানে ৪৮তম স্পেশাল বিসিএসের সঙ্গে তাঁর পথচলা। এমন পরিস্থিতির কথা আগে কল্পনাও করেননি উল্লেখ করে তিনি লেখেন,“প্রেম করলেই সংসার করতে হবে,এমন কোনো ভিত্তি নাই বাস্তব জীবনে।” নিজের পোস্টের শেষে আবারও স্বাস্থ্য ক্যাডারে গেজেটভুক্ত হওয়ার কথা জানান তিনি।

ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার) ক্যাডারে গেজেটভুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেছেন রাশেদুল ইসলাম ও মো. শাহেদুল আরেফিন। দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আলহামদুলিল্লাহ,ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার) ক্যাডারে গেজেটভুক্ত হলাম। ৪৫তম বিসিএস।”

অন্যদিকে,৪৫তম বিসিএসের পুলিশ ক্যাডারে গেজেটভুক্ত হওয়ার খবর জানিয়ে আবু লাবিব আহমেদ লিখেছেন, “আলহামদুলিল্লাহ,অবশেষে ৪৫তম বিসিএস পুলিশ ক্যাডারে গেজেটভুক্ত হলাম।”

গেজেট প্রকাশের মধ্য দিয়ে নিয়োগপ্রাপ্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও এখন তাঁদের সামনে নতুন কর্মজীবনে যোগ দেওয়ার প্রস্তুতি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের মাধ্যমে শুরু হবে তাঁদের সরকারি চাকরির নতুন অধ্যায়।

পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত ফল প্রকাশ এবং গেজেটের অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত নিয়োগ পাওয়ায় প্রার্থীদের ব্যক্তিগত পোস্টগুলোতে আনন্দ,স্বস্তি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ,উচ্ছ্বসিত নিয়োগপ্রাপ্তরা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream