সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৌরবিদ্যুতে চার্জ হলেই রেজিস্ট্রেশন পাবে রিকশা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সৌরবিদ্যুতে চার্জ হলেই রেজিস্ট্রেশন পাবে রিকশা
সৌরবিদ্যুতে চার্জ হলেই রেজিস্ট্রেশন পাবে রিকশা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা হলে রেজিস্ট্রেশন পাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে ওই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

তিনি বলেন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়েই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত রাখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সৌরবিদ্যুতে চার্জ হলেই রেজিস্ট্রেশন পাবে রিকশা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা হলে রেজিস্ট্রেশন পাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে ওই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

তিনি বলেন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়েই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত রাখা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream