শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

আলভারেজকে নিয়ে বৈঠকে বসছে বার্সেলোনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আলভারেজকে নিয়ে বৈঠকে বসছে বার্সেলোনা
আলভারেজকে নিয়ে বৈঠকে বসছে বার্সেলোনা

নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা করছে বার্সেলোনা। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তাকে দলে টানতে আগের প্রস্তাবের চেয়ে আরও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহে আলভারেজের এজেন্টরা বার্সেলোনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা হবে। এর আগে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এবার সেটি ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে বার্সেলোনা। তবে ক্লাবের দাবি, অ্যাতলেতিকো মাদ্রিদ আলোচনায় আগ্রহ দেখালেই কেবল নতুন প্রস্তাব নিয়ে এগোনো হবে।

তবে এখন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটি কোনো আলোচনায় আগ্রহ দেখায়নি। আগ্রহী যে কোনো ক্লাবকে তারা শুধু আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই কঠোর অবস্থানের কারণেই বার্সেলোনার পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ছে।

বিষয় : ফুটবল বার্সেলোনা দলবদল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আলভারেজকে নিয়ে বৈঠকে বসছে বার্সেলোনা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা করছে বার্সেলোনা। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তাকে দলে টানতে আগের প্রস্তাবের চেয়ে আরও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহে আলভারেজের এজেন্টরা বার্সেলোনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা হবে। এর আগে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এবার সেটি ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে বার্সেলোনা। তবে ক্লাবের দাবি, অ্যাতলেতিকো মাদ্রিদ আলোচনায় আগ্রহ দেখালেই কেবল নতুন প্রস্তাব নিয়ে এগোনো হবে।

তবে এখন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটি কোনো আলোচনায় আগ্রহ দেখায়নি। আগ্রহী যে কোনো ক্লাবকে তারা শুধু আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই কঠোর অবস্থানের কারণেই বার্সেলোনার পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার