মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাঁচ দিনের ব্যবধানেই আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে মিলল কোটি টাকার বরাদ্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষা, ফাউন্ডেশনের সার্বিক বিকাশ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ১ কোটি ৯ লাখ টাকা অবমুক্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

​সম্প্রতি পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির পাঁচ দিনের মাথায় এই অর্থ অনুমোদিত হলো। সোমবার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত ছাড়পত্রটি রংপুর জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।

​মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) 'বিশেষ বরাদ্দ' খাত থেকে এ অর্থ প্রদান করা হয়েছে। বরাদ্দের সিংহভাগ অর্থাৎ ১ কোটি টাকা ব্যয় করা হবে শহীদ আবু সাঈদের বসতভিটা, কবরস্থান এবং সাঈদ ফাউন্ডেশনের স্থায়ী অবকাঠামো নির্মাণে। এছাড়া বাকি ৯ লাখ টাকা পীরগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বিভাজন করা হয়েছে।

​প্রকল্পের অর্থ ছাড়ের দ্রুততায় সন্তোষ প্রকাশ করেছেন সাঈদের স্বজনেরা। শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন জানান, স্মৃতি রক্ষায় সরকারের এই ভূমিকা প্রশংসনীয়। তবে বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে নির্ধারিত কাজেই ব্যবহৃত হয়, তা কঠোরভাবে নজরদারি করার তাগিদ দেন তিনি। একই সাথে দেশের সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

​রংপুর জেলা পরিষদ থেকে জানানো হয়েছে, প্রতিশ্রুত অর্থ পাওয়ায় দ্রুতই একটি কারিগরি কমিটি গঠন করে মূল নকশা ও প্রাক্কলন তৈরি করা হবে। জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে শহীদ আবু সাঈদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রূপদান করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পাঁচ দিনের ব্যবধানেই আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে মিলল কোটি টাকার বরাদ্দ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষা, ফাউন্ডেশনের সার্বিক বিকাশ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ১ কোটি ৯ লাখ টাকা অবমুক্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

​সম্প্রতি পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির পাঁচ দিনের মাথায় এই অর্থ অনুমোদিত হলো। সোমবার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত ছাড়পত্রটি রংপুর জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।

​মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) 'বিশেষ বরাদ্দ' খাত থেকে এ অর্থ প্রদান করা হয়েছে। বরাদ্দের সিংহভাগ অর্থাৎ ১ কোটি টাকা ব্যয় করা হবে শহীদ আবু সাঈদের বসতভিটা, কবরস্থান এবং সাঈদ ফাউন্ডেশনের স্থায়ী অবকাঠামো নির্মাণে। এছাড়া বাকি ৯ লাখ টাকা পীরগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বিভাজন করা হয়েছে।

​প্রকল্পের অর্থ ছাড়ের দ্রুততায় সন্তোষ প্রকাশ করেছেন সাঈদের স্বজনেরা। শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন জানান, স্মৃতি রক্ষায় সরকারের এই ভূমিকা প্রশংসনীয়। তবে বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে নির্ধারিত কাজেই ব্যবহৃত হয়, তা কঠোরভাবে নজরদারি করার তাগিদ দেন তিনি। একই সাথে দেশের সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

​রংপুর জেলা পরিষদ থেকে জানানো হয়েছে, প্রতিশ্রুত অর্থ পাওয়ায় দ্রুতই একটি কারিগরি কমিটি গঠন করে মূল নকশা ও প্রাক্কলন তৈরি করা হবে। জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে শহীদ আবু সাঈদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রূপদান করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream